16%

ছাড়

মেডজুল খেজুর ১কেজি

৳1900 ৳1600

0.00/5 See Reviews

প্রোডাক্ট কোড : P0197

Note : মেডজুল খেজুর (Medjool Dates) অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর। সঠিকভাবে খাওয়া, কেনা ও সংরক্ষণের জন্য নিচের গুরুত্বপূর্ণ পরামর্শগুলো অনুসরণ করতে পারেন— 🌴 মেডজুল খেজুর খাওয়ার উপকারিতা প্রাকৃতিক এনার্জি: দ্রুত শক্তি যোগায় হজমে সহায়ক: আঁশ বেশি থাকায় কোষ্ঠকাঠিন্য কমায় হৃদযন্ত্রের জন্য ভালো: পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ রক্তস্বল্পতায় উপকারী: আয়রন আছে ওজন বাড়াতে সহায়ক (পরিমিত খেলে স্বাস্থ্যকরভাবে) 🍽️ খাওয়ার সঠিক নিয়ম সকালে বা ব্যায়ামের আগে ২–৩টি যথেষ্ট দুধ, বাদাম বা ওটসের সাথে খেতে পারেন খুব বড় হওয়ায় একসাথে বেশি না খাওয়াই ভালো

Brand : N/A

- +
কুরিয়ার ডেলিভারি খরচ
শপের ৩ কিঃ মিঃ এর মধ্যে ২০ টাকা ৳ 20
সমগ্র বাংলাদেশ ১২০ টাকা ৳ 120
প্রিমিয়াম কার্ড যুক্ত কাষ্টমার দের ফ্রি ডেলিভারী ৳ 0

বিস্তারিত

মেডজুল খেজুর, খেজুরের রাজা হিসেবে পরিচিত। এটি বিশ্বের প্রাচীনতম চাষ করা ফল, এই খেজুরের উৎপত্তি উত্তর আফ্রিকায়, সম্ভবত মরক্কোতে, সেখানে এগুলো শুধুমাত্র রাজপরিবারের জন্য সংরক্ষিত থাকত। মেডজুল খেজুর আকারে বড়, রসালো মাংস এবং মিষ্টি, অনেকটা ক্যারামেলের মতো, তাই এই খেজুর বিশ্বব্যাপী অত্যন্ত মূল্যবান।


খেজুর শুধু খেতেই সুস্বাদু না, এর স্বাস্থ্যগত উপকারিতাও অনেক। তাই স্বাস্থ্যসচেতন মানুষের কাছে খেজুর সুপারফুড। যাঁরা প্রক্রিয়াজাত চিনি বা মিষ্টি খেতে অনিচ্ছুক, তাঁদের জন্য খেজুর সেরা বিকল্প। সারা বিশ্বে প্রায় তিন হাজার প্রজাতির খেজুর আছে। খেজুরে আছে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, জিঙ্ক ও ম্যাঙ্গানিজসহ বিভিন্ন পুষ্টি উপাদান।


প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন খেজুর। আয়রনে ভরপুর খেজুর খেতে পারেন প্রতিদিন। অন্তত দুটি খেজুর যদি প্রতিদিন খান তবে অনেক রোগ কাছেও ঘেঁষবে না।  

পুষ্টিবিদদের মতে, শরীরের প্রয়োজনীয় আয়রনের সবই রয়েছে খেজুরে।  


খেজুরের উপকারিতা:  

খেজুর রক্তনালির জন্য ভালো। খেজুর খেলে ধমনি পরিষ্কার থাকে। রক্ত চলাচলে কোনো বাধার সৃষ্টি হয় না। ফলে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে।

খেজুরে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম ও পটাশিয়া। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত পর্যাপ্ত পরিমাণ খেজুর খেলে যকৃৎ ভালো থাকে ও শক্তিশালী হয়।

খেজুরে রয়েছে ভিটামিন এ, যা চোখের জন্য খুব ভালো। ভিটামিন এ চোখের কর্নিয়াকে সতেজ করে। খেজুরে লুটেনিন ও জেক্সানথিনও রয়েছে। এগুলো চোখকে সুরক্ষিত রাখে।

প্রতিটি খেজুরে রয়েছে ২০ থেকে ২৫ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

রক্তস্বল্পতায় ভোগা রোগীরা প্রতিদিন খেজুর খেতে পারেন। একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন, তার প্রায় ১১ ভাগ পূরণ করে খেজুর।

খেজুর বদহজম রোধ করে। কোষ্ঠকাঠিন্য ও বুকের জ্বালাপোড়া উপশম করে। খেজুরে থাকা অ্যামিনো অ্যাসিড ও ফাইবার খাবার হজমে সাহায্য করে।

রক্তাস্বল্পতার ওষুধ হিসেবে কাজ করে খেজুর। খেজুরে রয়েছে প্রচুর আয়রন। খেজুর দেহের আয়রনের অভাব পূরণ করে রক্তস্বল্পতার মতো রোগ থেকে রক্ষা করে।

খেজুরে লিউটেন ও জিক্সাথিন থাকায় তা রেটিনা ভালো রাখে।

নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে। ত্বকের নানা সমস্যা থেকেও মুক্তি দেয় খেজুর। ত্বকের বলিরেখা নিয়ন্ত্রণ করতেও খেজুর উপকারী।

Order Policy

বিক্রিত পণ্য ফেরত নেয়া হয় না তবে নিন্ম লিখিত ক্ষেত্রে পণ্য সার্ভিসিং পন্য পরিবর্তন বা মুল্য ফেরত প্রযোজ্য।
  • আপনার যত প্রশ্ন আছে তা বর্ননার সাথে মিলিয়ে অথবা আমাদের কাছ থেকে জেনে পন্য অর্ডার করুন।
  • ছবি এবং বর্ণনার সাথে পন্যের মিল থাকলে পণ্য ফেরত নেয়া হবে না ।
  • তবে আপনি চাইলে আপনার গ্রহন করা পন্যের সম মুল্যের বা বেশি মুল্যের পণ্য নিতে পারবেন (যে টাকা বেশি হবে তা প্রদান করতে হবে ) । কম মুল্যের পণ্য নেয়া যাবে না ।
  • পণ্য আনা নেয়ার খরচ আপনাকে দিতে হবে।
  • যে সকল পন্যে ওয়ারেন্টি আছে তার ওয়ারেন্টি সার্ভিস আমরা প্রদান করবো। তবে কিছু কিছু ক্ষেত্রে পন্যের ব্রান্ড আপনাকে সার্ভিস প্রদান করবে তবে সে ক্ষেত্রে আপনার নিকটস্থ সার্ভিস পয়েন্ট থেকে সার্ভিস নিতে পারবেন।
  • পণ্য সার্ভিস করতে যাওয়া আসা বা পাঠানো এবং রিটার্ন করার খরজ আপনাকে বহন করতে হবে।
  • ১০০% নিশ্চিত হয়ে অর্ডার করুন, কোন কিছু জানার থাকলে কল করুন। Hotline :  +8801629339455

Reviews (0)

Get specific details about this product from customers who own it.

This product has no reviews yet. Be the first one to write a review.